বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, বেতনেও গড়েছেন এক নজিরবিহীন রেকর্ড।
সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি অনুযায়ী তিনি বছরে পাচ্ছেন চারশো মিলিয়ন ইউরো—বাংলাদেশি টাকায় যার পরিমাণ পাঁচ হাজার সাতশো তিরাশি কোটি আট লাখ টাকা!
এই বিশাল অঙ্কের বেতনকে যদি মাসে ভাগ করা হয়, তাহলে দেখা যাবে প্রতি মাসে রোনালদো পাচ্ছেন তেত্রিশ কোটি ত্রিশ লাখ ইউরো, অর্থাৎ প্রায় চারশো সাতাত্তর কোটি টাকার বেশি!
অর্থাৎ মাস শুরু হতেই তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে আমাদের দেশের বড় বড় প্রকল্পের সমান অর্থ।
প্রতি দিনে তার বেতন হিসাব করলে রোনালদো পাচ্ছেন এক কোটি এগারো লাখ ইউরো, যা বাংলাদেশি টাকায় একশো ঊনষাট কোটি সতেরো লাখ টাকা।
মাত্র একদিনে এত অর্থ আয় হয় যা দিয়ে দেশের বহু সরকারি অবকাঠামো নির্মাণ সম্ভব।
তবে সবচেয়ে চমকে যাওয়ার মতো তথ্য হলো, রোনালদো ঘণ্টায় আয় করছেন প্রায় ছেচল্লিশ হাজার তিনশো ইউরো—বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ৬৬ লাখ টাকার বেশি!
ক্রিস্টিয়ানো রোনালদো এখন কেবল একজন ফুটবলার নন, বরং একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড। তার বেতন যতটা না খেলাধুলার জন্য, তার চেয়ে বেশি তার বিপণন ক্ষমতা, ফ্যানবেস এবং মিডিয়া মূল্যায়নের কারণে।
ফুটবলবিশ্বে তার এই আকাশচুম্বী আয় যেমন প্রশংসার, তেমনি আবার কিছু বিতর্কও জন্ম দিয়েছে।
তবে সব ছাপিয়ে একটি বিষয় পরিষ্কার—রোনালদো এখন কেবল খেলোয়াড় নন, তিনি বিশ্বব্যাপী অর্থনীতির এক শক্তিশালী আইকন।




