শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এর সাথে আছে আসরের বিশ্বচ্যাম্পিয়ন ট্যাগ। সব মিলিয়ে ফুরফুরে থাকারই কথা আর্জেন্টিনা দলের।
তবে এইজন্য একদমই বসে থাকতে চাইছেনা আর্জেন্টিনা দল। এর মাঝে নিজেদের পরবর্তী ম্যাচের সুচিও নির্ধারণ করেছে তারা।
আর সেখানে আগামী মাসে মাঠে নামবে তারা ভেনিজুয়েলার বিপক্ষে।
এক ম্যাচ আগেও ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে সেবার বিদায়ী ম্যাচ খেলেন লিওনেল মেসি।
এর সাথে আবার করেন জোড়া গোলও৷ সে ম্যাচে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
এক ম্যাচ পর আবারো ভেনিজুয়েলার মুখোমুখি আর্জেন্টিনা দল। এবার বিশ্বকাপ বাছাইপর্বের নয়, প্রীতি ম্যাচে মাঠে নামবে দুই দল।
শেষ ম্যাচে সহজ জয় পেলেও লড়াইটা সহজ হবেনা আর্জেন্টিনার জন্য।
বিশ্বকাপে যেতে না পারলেও ভেনিজুয়েলা বিশ্বকাপ বাছাইপর্বে ভালো খেলেছে।
গত আসরে কোপা আমেরিকার দ্বিতীয় রাউন্ডে যায় তারা। সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারলেও তাদের জালে দেয় ৩ গোল।
এছাড়া এর আগে আর্জেন্টিনার সাথে লড়াইয়ে তাদেরকে রুখে দেয় ভেনিজুয়েলা, করে ১-১ গোলে ড্র। এমনকি ব্রাজিলকেও রুখে দেয় তারা। সবকিছু মিলিয়েই লাতিনের এই দলটাও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তত।
অপরদিকে এই ম্যাচ দিয়ে আবারো ফিরতে পারেন লিওনেল মেসি। ভেনিজুয়েলার সাথে আগের ম্যাচের পর বিশ্রামে ছিলেন মেসি।
তবে আবারো অক্টোবরে গা ঝালিয়ে নিবেন তিনি। কেননা এরপরের ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনা। তার আগে ভেনিজুয়েলার বিপক্ষেই মেসি সহ সেরা একাদশ দিতে চাইবেন কোচ
বিশ্বকাপ জয়ী দল হলেও একাদশ ও স্কোয়াডে কিছু দুর্বলতা আছে। বিশেষ করে ব্যাকাপ অপশন ভাবাচ্ছে দলকে।
সেই জায়গায় বিশ্বকাপের আগে কাজ করতে চাইবেন স্কালোনি। আর সেই কাজের শুরুটা ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই করতে চাইবেন তিনি।
গত বিশ্বকাপে যাওয়ার আগে সকল প্রস্ততি ম্যাচেই অপরাজিত ছিল আর্জেন্টিনা। যে আত্মবিশ্বাস তাদের কাজে লেগেছে বিশ্বকাপে।
সব মিলিয়ে প্রীতি ম্যাচ হলেও ছাড় দিতে চাইবেনা আলভিসেলেস্তারা।
দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর। এই দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ স্বাগতিক আমেরিকায়।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল। এবার দেখা যাক, সেই লড়াইয়ে শেষ হাসি হাসে কোন দল।




