শেষ মুহুর্তে আইপিএল থেকে তাকে দেওয়া হয়েছে বাদ। এমনকি বিশ্বকাপটাও খেলতে পারেননি এরপর। তবে এরপরও আন্তর্জাতিকভাবে শেষ হয়ে যাননি ফিজ।
বরং ফিজের জনপ্রিয়তা আরো যেন বেড়েছে এই সময়। যে কারণে বাংলার এই পেসারকে পেতে কাড়াকাড়ি সারাবিশ্বে, সারাবিশ্ব থেকেই আসছে তার ডাক।
এবার যেমন ইংল্যান্ড থেকে ডাক পেলেন ফিজ। ফ্রাঞ্চাইজী ক্রিকেটে টি২০ থেকে টি১০, সব ধরণের ম্যাচ খেলার অভিজ্ঞতাই আছে এই বাহাতি পেসারের।
সেখানে এবার ১০০ বলের টুর্নামেন্টের জন্য ডাক পেলেন মুস্তাফিজ। প্রথম বাংলাদেশী হিসেবে দ্যা হান্ড্রেড খেলার গৌরব অর্জন করলেন তিনি।
নিলামের শেষভাগে উঠে ফিজের নাম। আর সেখানেই তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বার্মিংহাম ফিনিক্স।
নিলামে ফিজের দাম ছিল ১ লাখ পাউন্ড। বাংলাদেশের টাকায় যা দ্বারায় ১ কোটি ৬৪ লাখ টাকা। এত চড়ামুল্য দিয়েও ফিজকে নিতে আগ্রহী থাকে বার্মিংহাম। যে কারণে বাংলার এই পেসারের ঠিকানা হয় হান্ড্রেডের এই দলটাতেই।
ফিজের দলে আছে বেশ তারকার মেলা। কিছুদিন আগে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সাথে সেঞ্চুরি হাকান ইংলিশ ব্যাটার জ্যাকব ব্যাথেল।
সেই ব্যাথেল আছেন হান্ড্রেডে বার্মিংহামে। এছাড়া পাকিস্তানের রহস্যময়ী পেসার ওসমান তারিখকেও দলে নিয়েছে বার্মিংহাম। লোকালকদের মধ্যে আরো আছেন উইল স্মিথ, লাউরি এভানস,সাকিব মাহমুদ, জো ক্লার্ক, ক্রিস উডের মত খেলোয়াড়।
এছাড়া ইংল্যান্ড নিয়মিত ক্রিকেট খেলা স্কটল্যান্ডের পেসার ব্রাড কারিও আছেন বার্মিংহামে। আছেন বিপিএলের এবারের আসরের চমক দেখানো ইথান ব্রুকসও।
আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে হান্ড্রেডের পরবর্তী আসর৷ ২১ জুলাই শুরু হয়ে আসরটি চলবে মোট ১৬ আগস্ট পর্যন্ত।
এই আসরের এখন পর্যন্ত শিরোপা উঠেনি বার্মিংহামের ঘরে। তবে এবার শিরোপা পেতে শক্তিশালী দলই গড়েছে তারা। আর সেখানেই ফিজদের নিয়ে শিরোপা জয়ে চোখ থাকবে তাদের।
অপরদিকে ফিজের জন্য এটা হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। ইংল্যান্ডের লীগে বাংলাদেশীদের দেখা যায়না সেভাবে।
হান্ড্রেডে তো আগে কেউ খেলেননি, এমনকি কাউন্টিতে বাংলাদেশীদের তেমন দেখা যায়না। সেখানে ফিজ প্রথম বাংলাদেশী হিসেবে যোগ দিলেন একদিকে, বাংলাদেশকে করলেন প্রতিনিধিত্ব।
আবার অন্যদিকে এই ফরম্যাটেও নতুন এই পেসার। ফলে বিশ্বমঞ্চে বাড়বে ফিজের ভার্সিটালিটিও।
সব মিলিয়ে দারুণ সংবাদই ফিজ ও তার ভক্তদের জন্য। এবার দেখা যাক, আগামী দিনে ইংল্যান্ডে গিয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সুপারস্টার এই পেসার।




