Homeক্রিকেটপাকিস্তানের পর এবার ভারত বধ!ভারতের বিপক্ষে সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

পাকিস্তানের পর এবার ভারত বধ!ভারতের বিপক্ষে সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

- Advertisement -spot_img

ভারত বাংলাদেশ লড়াই মানে সাম্প্রতিক সময়ে পেয়েছে অন্য মাত্রা। ক্রিকেট থেকে ফুটবল, সবখানেই এই লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা।

এবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ভারত বাংলাদেশ লড়াই। যেখানে এবার বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ দুই দল।

নারী বিশ্বকাপের এবারের আসরটা এখন পর্যন্ত ভালোই কাটছে বাংলাদেশ দলের। আসরের শুরুর ম্যাচে নেদারল্যান্ডসের দেওয়ার লক্ষ্য সহজেই পেরিয়ে যায় তারা।

তবে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভালো ফল আদায় করতে পারেনি তারা। প্রতিপক্ষের কাছে হেরে যায় ৯ উইকেটের বড় ব্যাবধানে।

সেখান থেকে সর্বশেষ ম্যাচে দারুণ কামব্যাক দেয় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১২৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

যেখানে একটা সময় ১১ অভারে ৭০ রান করে ভালোই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। তবে শেষ ৯ অভারে মাত্র ৩০ রান দেয় বাংলাদেশ, তুলে নেয় ৬ উইকেট। সেখানেই তারা তুলে নেয় বিশ্বকাপের দ্বিতীয় জয়।

সেখান থেকে এবার ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশের মত ভারত দলও আছে বেশ ভালো অবস্থানে।

যেখানে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়েছে তারাও। এই দুই ম্যাচেই ভারতের নারীরা পেয়েছে বড় জয়।

বাংলাদেশের ভারতের বিপক্ষে প্রধান চ্যালেঞ্জ থাকবে তাদের ব্যাটিং এর বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে ১৭০ রান করে ভারতীয় দল, নেদারল্যান্ডসের বিপক্ষে করে ২০০ এর অধিক রান।স্মৃতি মন্দানা, শেফালী ভার্মা, রিচা ঘোষ বা অধিনায়ক কৌর সবাই আছেন ফর্মে। এছাড়া বর্তমানে ইন্ডিয়ান অনেক ব্যাটারই খেলতে পার্ন আক্রমণাত্মক ইনিংস।

তাই এই বিভাগে বড় চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের।

একইসাথে নিজেদের ব্যাটিংটাও শুধরাতে চাইবে বাংলাদেশ।

গত ম্যাচগুলোতে স্বর্ণা, জুয়াইরিয়া, শারমিনের ব্যাটে জয় পায় বাংলাদেশ দল। তবে ব্যাটিং ইউনিট হিসেবে এখনও পরিণত হওয়া বাকি বাংলাদেশের।

বিশেষ করে ভারতের বিপক্ষে বড় টার্গেট চেজ করতে হতে পারে টাইগ্রেসদের। তার জন্য মানসিকভাবে ও টেকনিক্যালি প্রস্তত থাকতে হবে দলকে।

মুখোমুখি লড়াইয়ে দুই দল নামবে আগামী ২৫ জুন। ইংল্যান্ডের ম্যানচেস্টারের অল্ড ট্রাফোর্ডে হবে এই লড়াই।

এবার দেখা যাক, ভারতকে হারিয়ে সেমির পথে এক বা দিতে পারে কিনা বাংলাদেশ। নাকি ফেভারিট হিসেবে টিম ইন্ডিয়া পাবে কাঙ্ক্ষিত জয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here