ফ্রাঞ্চাইজী ক্রিকেটে নিলাম বরাবরই থাকে ভক্তদের আগ্রহের কেন্দ্রে। বিপিএল না হওয়ায় যেখানে মন খারাপ ছিল ভক্তদের, এবার সেই রঙেই সাজাতে ডি ৩ বা ডমেস্টিক থ্রি এর আয়োজন বিসিবির।
আর সেই আসর শুরুর আগেই নিলামে বসেছে তারকার মেলা। যেখান থেকে কোটির উপরে গিয়ে অনেক তারকাকে দলে নিতে হয়েছে ফ্রাঞ্চাইজীগুলোকে।
তালিকায় সবার উপরে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামের নাম। বাহাতি এই পেসারকে নিতে রীতিমতো লড়াই সব দলের।
শেষ পর্যন্ত ২ কোটি ৩০ লাখে সিটিজেন ব্যাংকের হয়ে দল পান শরীফুল। তালিকার দুই নাম্বারে আছে তাসকিন আহমেদের নাম।
ডানহাতি এই পেসারকে পুরো মৌসুমের জন্য পাওয়ার নিশ্চয়তা পায় ফ্রাঞ্চাইজী দলগুলো। আর সেখানেই তাকে নেওয়ার জন্য হয় কাড়াকাড়ি।
সেখানে সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ খরচ করে তাকে দলে নেয় ওয়ালটন।
তালিকার এরপর তিন নাম্বারে ওপেনার তানজিদ হাসান তামিমের নাম৷ জাতীয় দলের এই বাহাতি এক্সপ্লোসিভ ওপেনারের জন্য খরচ হয়েছে ২ কোটি।
আসরের অন্যতম সেরা দল করা ও খরুচে ফরচুন বরিশাল দলে ফেরায় জুনিয়ার তামিমকে।
জুনিয়ার তামিম ছাড়াও ফরচুনের ডেরায় এসেছেন টেষ্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাহাতি টপ অর্ডার অভিজ্ঞ ব্যাটসম্যান ও নেতৃত্ব গুণ থাকায় ১ কোটি ৫৫ লাখে শান্তকে দলে নেয় ফরচুন।
তবে শান্তের চেয়েও বেশি উঠেছে জাতীয় দলের দুই তারকা সাইফ হাসান ও হাসান মাহমুদের দাম।
অষ্ট্রেলিয়াকে কুপকাত বানানো ও দেশ বিদেশ কাপানো হাসানকে নিতেও খরচ হয়েছে ২ কোটির মত। ১ কোটি ৯৫ লাখে তাকে দলে নেয় এস ব্লুস্টার।
অপরদিকে ডানহাতি ব্যাটসম্যান ও অফ স্পিনার সাইফ হাসানের জন্যও উঠে একই মুল্য। ১ কোটি ৯৫ লাখে সাইফ যান অবশ্য সেভেন রিং সিমেন্টসে।
অফ স্পিনার শেখ মাহেদীর জন্য খরুচে ক্লাবগুলো। ১ কোটি ৫০ লাখে দেশসেরা টি২০ স্পিনারকে দলে ভেড়ায় এস ব্লুস্টার।
অপরদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলীকেও দেওয়া হয়েছে বেশ বড় মুল্যই। ১ কোটি ৭০ লাখে তাকে দলভুক্ত করে সিটিজেন ব্যাংক। কাউন্টি কাপানো পেসার খালেদ আহমেদকে ১ কোটি ৫০ লাখে দলে নেয় সেভেন রিংস সিমেন্ট।
যদিও এই পয়েন্টের সাথে টাকার সরাসরি কোন সম্পর্ক নেই এবারের নিলামে।
মুলত নিলাম পরিচালনার জন্য বাজেট দেওয়া হয় দলগুলোকে, যার মাঝ থেকে খরচ করে ডি৩ এর দলগুলো। আর খেলোয়াড়রা পারিশ্রমিক পাবেন মোট ম্যাচ খেলা ও তাদের ক্যাটাগরির উপর থেকে।
তবে এই পয়েন্ট সিস্টেম যে বাড়তি আকর্ষণ রেখেছে এই আসরে, তাতে নেই সন্দেহ। সেখানে বুঝা গিয়েছে শরীফুল, তাসকিন, তামিমদের মুল্য।




