Homeবাংলাদেশবিপিএলের মান আগের মতো নেই, তাই খেলতে যায়নাঃ- ডেভিড ওয়ার্নার

বিপিএলের মান আগের মতো নেই, তাই খেলতে যায়নাঃ- ডেভিড ওয়ার্নার

- Advertisement -spot_img
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০১৯ সালে শুধু একবারই খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। সেবার সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। সেবারের বিপিএলে সিলেট সিক্সার্সে একই দলে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় দল থেকে দূরে থাকা সাব্বির রহমান। জিম্বাবুয়ের জিম-আফ্রো টি টেন লিগে এবারের আসরে একসাথে খেলতে দেখা গেছে এই দুই ক্রিকেটারকে। সেখানে ওয়ার্নারের সাথে কথা বলার সুযোগ পেয়ে বিপিএলে খেলতে না আসার কারণ জানতে চেয়ে প্রশ্ন করেন সাব্বির। সাব্বিরের প্রশ্ন শুনে বিপিএলের মান নিয়ে সাব্বিরকে উত্তর দেন সাবেক এই অজি তারকা।

আরও পড়ুনঃ- হায়দ্রাবাদে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশের বিশ্বস্ত অনলাইন গণমাধ্যম ‘ক্রিকফ্রেঞ্জিকে’ দেওয়া একটি সাক্ষাৎকারে সাব্বির জানিয়েছেন, জিম-আফ্রো টি টেন চলাকালীন সাব্বির, বিজয়, ওয়ার্নার, এবং নিশাম একসাথে সকালের নাস্তা করতো। সেখানে সুযোগ পেয়ে ২০১৯ সালের পর আর বিপিএলে খেলতে না আসার কারণ জিজ্ঞাসা করলে ওয়ার্নার জানান, তিনি যখন বিপিএল খেলতে এসেছিলেন তখন বিপিএলের মান ছিলো যা এখন নেই। বর্তমানে যে বিপিএল হয় তা আগে পরিবেশে হয়না বলে মনে করেন তিনি। বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টটি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও পিঁছিয়ে আছে বলে মনে করেন অজি এই তারকা।

সাব্বিরের প্রশ্নের প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার বলেন, ‘দেখো সাব্বির, তখন একটা পরিবেশ ছিল খেলার জন্য। একসময় এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা তোমাদের এই টুর্নামেন্টে খেলতে যেত। এখন যে বিপিএল হয় তোমাদের দেশে, ওই পরিবেশে হয় না আসলে। ওরকম পেশাদারিত্ব থাকে না। টুর্নামেন্টটিকে তোমাদের আরও ভালো করতে হবে। পিএসএল বিপিএলের অনেক পরে শুরু হয়েছে। কিন্তু এখন দেখো পিএসএল কোথায় আছে আর বিপিএল কোথায় আছে।’ কথা শুনে লজ্জা লাগে আসলে।’

বিপিএলের মান নিয়ে প্রায় প্রশ্ন তুলা হয়। প্রতিবারই এই টুর্নামেন্ট শেষে শোনা যায় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে ব্যর্থ হয় ফ্র‍্যাঞ্চাইজি গুলো। এই টুর্নামেন্ট শুরু হওয়ার দশ বছর পেরিয়ে গেলেও এখনো বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলা হয়। গেলো দশটি আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের অধিনে হলেও এখন রাজনৈতিক পালা বদলের কারণে রদবদল এসেছে বিসিবিতেও। বর্তমানে বিসিবির সভাপতির জায়গায় আছেন ফারুক আহমেদ। এবার আগের সব আসরকে সবদিক দিয়ে ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here