Homeক্রিকেটটেস্ট নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত, নতুন অধিনায়ক কে হবে ?

টেস্ট নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত, নতুন অধিনায়ক কে হবে ?

- Advertisement -spot_img

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নেতৃত্ব নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটালেন নাজমুল হোসেন শান্ত।

অবশেষে সত্যি হলো গুঞ্জন—টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন এই বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এসে নিজ মুখে এ ঘোষণা দেন শান্ত।


সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে আমার থাকার সুযোগ হয়েছে।


শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—বাংলাদেশের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? ক্রিকেট বিশ্লেষক ও সাবেক নির্বাচকরা সম্ভাব্য বিকল্প হিসেবে দু’টি নাম সামনে এনেছেন: উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও অনেকের মতে, এই দৌড়ে মিরাজই এগিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক হান্নান সরকার এক সাক্ষাৎকারে বলেন, “শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু সে দায়িত্ব ছেড়েছে, ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে আমি মেহেদী হাসান মিরাজকেই এগিয়ে রাখবো। সে টিম ম্যান, ধারাবাহিক পারফর্মার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে।”
তিনি আরও বলেন, “লিটন দাসও অভিজ্ঞ এবং কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছে, তবে মিরাজের মধ্যে আমি নেতৃত্বের গুণাবলি বেশি দেখেছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের হাতে।”
শান্তর অধীনে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কিছু সাফল্য পেলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা ছিল না।

বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ইনিংস ব্যবধানে হারে দল, যা চাপ বাড়িয়ে দেয় শান্তর ওপর।

এমন পরিস্থিতিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যাতে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে পারেন এবং ভবিষ্যতে দলের জন্য আরও বড় অবদান রাখতে পারেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

আগামী টেস্ট সিরিজের আগেই নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে জানা গেছে। টেস্ট ক্রিকেটে নেতৃত্ব বদল দলের মধ্যে নতুন উদ্দীপনা জাগাতে পারে—এমনটাই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেক ভক্ত ও সাবেক ক্রিকেটাররা।

অনেকেই মনে করছেন, এমন সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে।


নতুন অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে এখন অপেক্ষায় পুরো ক্রিকেটপ্রেমী দেশ। মিরাজ নাকি লিটন—এই দ্বন্দ্বের জট ছাড়াবে বিসিবির ঘোষণা।

তবে যে-ই আসুন, তার সামনে থাকবে বাংলাদেশ টেস্ট দলকে আরও দৃঢ় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার বড় চ্যালেঞ্জ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here