Homeক্রিকেট‘সাকিব ভাই তো সাকিবই, আমি সাকিব ভাইয়ের নখের সমানও না’ :মাহেদি

‘সাকিব ভাই তো সাকিবই, আমি সাকিব ভাইয়ের নখের সমানও না’ :মাহেদি

- Advertisement -spot_img

সাকিবতো সাকিবই,আমি ওনার নখের সমানও না,এমনই মমন্তব্য করলেন টি-টোয়েন্টিতে বিশ্বের ৮ নম্বর র‍্যাংকিংয়ে থাকা শেখ মাহেদী।

সাকিব আল হাসানের সঙ্গে একই দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের এই অলরাউন্ডার।

দীর্ঘদিন পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার অপেক্ষায় রয়েছেন তিনি। সাকিবের অভিজ্ঞতা থেকে শেখার পাশাপাশি তাঁর সঙ্গে খেলার সুযোগকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন মাহেদী।

নেপাল প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে সাকিবকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই ক্রিকেটার।

সাকিবের সঙ্গে মাহেদীর সম্পর্কের একটি বিশেষ মুহূর্ত রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। জাতীয় দলের হয়ে খেলার সময় মাহেদীর কলার উঁচিয়ে দিয়েছিলেন সাকিব।

সেই স্মৃতি এখনো অনুপ্রেরণা জোগায় তাঁকে। মাহেদীর ভাষায়, ‘আমি লাকি যে সাকিব ভাই ওই সময় আমার সাহসটা এবং কলারটা উঁচিয়ে রাখছিলেন। তখন থেকে আমি মানে ওইখান থেকে পরে আমি ম্যাক্সিমাম সময় কলারটা উঁচিয়েই খেলি।’

সাকিবের সঙ্গে একই দলে খেলার অনুভূতি জানাতে গিয়ে মাহেদী বলেন, গত দুই বছরে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে সাকিবের সঙ্গে খেলার সুযোগ হয়নি তাঁদের।

দীর্ঘ বিরতির পর এনপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আবারও একসঙ্গে খেলার সুযোগ পাওয়াটা তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।

সাকিবের পরবর্তী প্রজন্মের ক্রিকেটার হিসেবে মাহেদীকে বিবেচনা করা হয়।

তবে এই তুলনা নিয়ে বিনয়ী এই অলরাউন্ডার বলেন, ‘সাকিব ভাই তো সাকিব ভাই, সাকিব ভাইয়ের সঙ্গে কারও তুলনা হয় না। আর আপনি যেটা বলতেছেন, সাকিব ভাইয়ের নখের যোগ্যতাও আমার নাই।’

সাকিবের সঙ্গে একই দলে খেলতে পারাকে নিজের উন্নতির সুযোগ হিসেবেও দেখছেন মাহেদী।

বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কৌশল ও অভিজ্ঞতা সাকিবের কাছ থেকে শেখার প্রত্যাশা তাঁর। মাহেদীর মতে, সাকিবের দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁকে আরও ভালো ক্রিকেটার হয়ে উঠতে সহায়তা করবে।

এনপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও ইতিবাচক মাহেদী। তাঁর মতে, বিপিএল না হওয়ায় নেপালের এই টুর্নামেন্টে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন।

বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে দেবে।

এনপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র পাওয়ার পর সাকিবের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে জানান মাহেদী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন এনওসি কমপ্লিট করি, তখন সাকিব ভাই আমাকে নক দিয়েছিলেন যে, তুমি তো লাকি, তুমি তো এনওসি পেয়ে গিয়েছ।’

নেপাল ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে মাহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এনপিএল ঘিরে যে উন্মাদনা দেখেছেন, বাস্তবে তা আরও বেশি হবে বলে আশা করছেন তিনি। টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটারদের অভ্যর্থনা ও দর্শকদের আগ্রহও ভালো লেগেছে তাঁর।

আজ থেকে টুর্নামেন্ট শুরু হলেও,আগামী ২৮ তারিখ প্রথমবার মাঠে নামবে সাকিব-মাহেদীদের পোখরা, যেখানে খেলবেন সাইফুদ্দীনও।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here