Homeক্রিকেটবরিশাল হচ্ছে জমজমাট, প্রকাশ হলো D3 এর সময়সুচী।

বরিশাল হচ্ছে জমজমাট, প্রকাশ হলো D3 এর সময়সুচী।

- Advertisement -spot_img

ঘরোয়া ক্রিকেটে রঙ ফেরানোর কথা বলেন তামিম ইকবাল। সেই রঙ ফেরানোর অন্যতম আয়োজন ছিল ডি৩ এর আসর।

একইসাথে ক্রিকেট বিকেন্দ্রীকরণে ও আয়োজনের জনপ্রিয়তা বাড়াতে আয়োজন এবার আসরের টি২০ ফরম্যাট হচ্ছে বরিশালে। এর মাঝে শুরু হয়ে গেছে আসরের উত্তেজনা। সময়সুচি ও টিকিটের দামের মাধ্যমে আসরের জানানো হয়েছে আগমণ সুচি।

বরিশালে ক্রিকেট ফেরাতে আগে থেকেই করা হয়েছে সংস্কার। নদীর পারে ঘেষা জীবনানন্দ দাশ স্টেডিয়াম আলোকিত করা হয়েছে ফ্লাডলাইটে।

চাদের আলোর সাথে সেই ফ্লাডলাইটের আলো বাড়ায় নদীর পারের সৌন্দর্য। আয়োজকদের চাওয়া ছিল, সেই নদীর পারের সৌন্দর্য ও আলোর ঝলকানি উপভোগ করুক ভক্তরা।

যে কারণে আলোচনা চলছে আসরের দুপুরে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো হবে দুপুর ২.১৫ মিনিটে। আর দুপুরের সম্ভাব্য ম্যাচের সম্ভাব্য বর্তমান করা হয়েছে বিকাল ৫.১৫ মিনিটে। সব মিলিয়ে দর্শকদের কথা ভেবেই করা হয়েছে এমন সুচি।

এর মাঝে আসরের জন্য টিকিটের স্বত্ত বিক্রি করা হয়েছে বলেও জানানো হয় বিভিন্ন মাধ্যম থেকে। সেখানে বলা হয় ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপের কাছে এই টিকিট স্বত্ত বিক্রি করেছে তামিম ইকবালের বোর্ড। শান্ত, লিটনদের ম্যাচ দেখতে সর্বনিম্ন জনপ্রতি ৩০০ টাকা খরচ হবে বলেও জানানো হয় সেখানে। তবে টিকিটের জানা যায়নি সর্বোচ্চ প্রাইজ বা প্রাইজ রেঞ্জ।

শুধু বরিশাল বাসী নয়, সারা বাংলাদেশের মানুষরাই উপভোগ করতে পারবেন এই আসর। এর মাঝে বিক্রি হয়ে গেছে আসরের সম্প্রচার স্বত্ত। দেশের ক্রিয়া টিভি চ্যানেল বসুন্ধরার মালিকাধীন টি স্পোর্টস ১ কোটি ৫০ লাখ টাকায় কিনে নেয় আসরের সম্প্রচার স্বত্ত। অর্থ্যাৎ সরাসরি দর্শকরা ছাড়াও টিভির সামনে বসে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারবে এই আসর।

আর সব মিলিয়ে বরিশালকে ঘিরে নতুন করে ক্রিকেটের উন্মাদনা ছড়ানোর অপেক্ষা। দীর্ঘদিন পর দেশের বড় মাপের ক্রিকেট আয়োজন হওয়ায় স্থানীয় দর্শকদের মধ্যেও বাড়ছে আগ্রহ। বিশেষ করে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের মাঠে দেখার সুযোগ পাবেন বরিশালের ক্রিকেটপ্রেমীরা। এতে শুধু মাঠের দর্শকই বাড়বে না, স্থানীয় ক্রিকেটারদের জন্যও তৈরি হবে নিজেদের মেলে ধরার অনুপ্রেরণা

এখন দেখার বিষয়, মাঠের লড়াই কতটা জমিয়ে তুলতে পারে এবারের ডি৩ আসর। আয়োজকদের প্রত্যাশা, ক্রিকেটের এই উৎসব বরিশাল ছাড়িয়ে ছড়িয়ে পড়বে পুরো দেশে। একইসাথে এই আসর দেশের ক্রিকেট উন্নয়নেও রাখবে ভুমিকা, এটাই চাওয়া সবার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here