আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। যে দলে রয়েছে একঝাঁক তারকা ক্রিকেটার।
বিশ্বকাপে আইসিসির এই সহযোগী দেশটির নেতৃত্বে থাকবেন স্কট এডওয়ার্ডস।এছাড়া ম্যাক্স ওদোদ,বাস ডি লিড,কলিন আকারম্যানের মতো ক্রিকেটাররাও আছেন এই দলে।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন বাঁধা পেরিয়ে শেষ পর্যন্ত দশ দলের এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ইউরোপের এই দেশটি।যেখানে তারা পেছনে ফেলেছেন সাবেক দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ,জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলকে।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড :
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’দোদ, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভন মিকেরেন, কলিন আঁকারমান, রোয়েলফ ভন ডার মারুই, লগান ভন বিক, আরিয়ান ডাত, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আজমেদ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেচ।
রিজার্ভ : নোহ ক্রোস ও কাইল ক্লেইন।
আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।
আগামী ৬ই অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস।
২৮শে অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হবে ডাচরা।




