ঘটনার সুত্রপাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেষ্ট সিরিজকে ঘিরে। সে সিরিজের দিয়েই হয়তবা ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান।
কিন্ত সাকিবের দেশে আসা নিয়ে তৈরি হয় ধোয়াশা। পরবর্তীতে সরকারের এক অংশ জানান সাকিবকে দেশে না আসার অনুরোধ করেন তারা।
ফলে সেই সিরিজে ডাকা হয় সাকিবের বিকল্প
এর আগে বিদেশী সিরিজে সাকিব খেললেও এরপর থেকেই আর সাকিবকে দেখা যায়নি বাংলাদেশের হয়ে খেলতে।
লাল সবুজের প্রতিনিধিরা এরপর একাধিক সিরিজ খেললেও সাকিব আল হাসান ছিলেন না কোথাও।
এমনকি সর্বশেষ খেলা ৩ টি২০ সিরিজে ছিলেন না সাকিব।
যার ফলে আগামী এশিয়া কাপেও যে সাকিবকে ছাড়া মাঠে নামবে বাংলাদেশ দল, এটা অনেকটা নিশ্চিত।
এর বাইরে সাকিব এক সাক্ষাৎকারে জানান ২০২৪ সালের বিশ্বকাপ দিয়েই আন্তজার্তিক টি২০ ক্রিকেটের যাত্রা শেষ তার।
ফলে সব কিছু মেলালে অন্তত টি২০ ফরম্যাটে সাকিব আর খেলবেন না বাংলাদেশের হয়ে, সেটা তো বলাই যায়।
কিন্ত এরপরও এশিয়া কাপে সাকিব আল হাসান। অন্য অনেক বাংলাদেশীর আগে এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন সাকিব।
না এখনও এশিয়া কাপের স্কোয়াড দেওয়া হয়নি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় চুড়ান্ত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ।
যে কারণে নিজেদের মত প্রমো দিচ্ছে টিভি চ্যানেল গুলো।
সেখানেই এক প্রমোর আয়োজন করে ভারতের বিখ্যাত টিভি চ্যানেল সনি স্পোর্টস ও সনি লাইভ। সেই প্রমোর দৈর্ঘ্য হয় ৩০ সেকেন্ড।
আর সেখানেই উঠে আসেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান উঠে আসেন যখন তখন বলা হয়ে ছিল বড় তারকা।
এছাড়া এই প্রোমোতে দেখানো হয় রাশিদ খান, রোহিত শর্মাদের।
একই সাথে বড় ম্যাচের উল্লেখ করা হয় এই প্রমোতে। সেই বড় ম্যাচের আওতায় আনা হয় বাংলাদেশ পাকিস্তানকে।
৮ দলের টুর্নামেন্ট হলেও এশিয়ার শীর্ষ ৫ দেশকে ছোট আকারে তুলে ধরা হয় এই প্রোমোতে।
আর সেখানেই যেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে যান সাকিব।
জাতীয় দলে না খেললেও গ্লোবাল স্টার হিসেবে এখনও প্রতিষ্ঠিত সাকিব আল হাসান।
এখনও হয়ত বাংলাদেশ ক্রিকেট বললে অনেকের চোখের সামনে ভাসবে সাকিব আল হাসানের নাম।
সনি স্পোর্টসও বাংলাদেশকে তুলে ধরতে ব্যাবহার করেছে তাদের ইতিহাসের সেরা ক্রিকেটারকে।
আর যে কারণে প্রমোতে আনা হয়েছে তার ছবি। দেশের ক্রিকেটে যে অবদান সাকিব রেখেছেন, আগামী দিনেও তাই এভাবে না থেকেও থেকে যাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।




