Homeক্রিকেটনেপাল প্রিমিয়ার লিগে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন

নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন

- Advertisement -spot_img
নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্লেয়ার্স ড্রাফটের আগে বাংলাদেশী এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাম্বিনি লায়ন্স। আগামী ৩০ নভেম্বর পর্দা উঠবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টির। যদিও সাইফুদ্দিনের খেলা নিয়ে আছে শঙ্কা। সেই সময়ে মাঠে গড়াবে এনসিএলের আসর। তাই শঙ্কা আছে বিসিবির অনাপত্তিপত্র নিয়েও।

আরও পড়ুনঃ- বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত

যদি বিসিবি চাই তাহলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে নিজেকে ঝালাই করে নেওয়ার আরেকটি সুযোগ পাবেন ডানহাতি এই অলরাউন্ডার। এর আগে কানাডা গ্লোবাল টি টোয়েন্টি ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলা সুযোগ পেলেও ভিসা জটিলতায় কানাডা গ্লোবাল টি টোয়েন্টি খেলতে যেতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটালান্টা ফায়ারের হয়ে খেলছেন এই পেস অলরাউন্ডার।

সেখানে ব্যাট এবং বল হাতে দারুণ আলো ছড়িয়েছিলেন সাইফুদ্দিন। তাঁর এমন পারফর্ম্যান্সে মুগ্ধ হয়ে সরাসরি চুক্তিতে সাইফুদ্দিনকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। তবে এবার আরেকটি সুযোগ পেয়েছে বিপিএলের আগে নিজেকে প্রস্তুত রাখার। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া নেপাল প্রিমিয়ার লিগে মোট আটটি শহর অংশ নেবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here