Homeফুটবলশেষ ৫ ম্যাচে ৭ গোল এসিস্ট, সমালোচনার জবাব দিচ্ছেন হুলিয়ান আলভারেজ!

শেষ ৫ ম্যাচে ৭ গোল এসিস্ট, সমালোচনার জবাব দিচ্ছেন হুলিয়ান আলভারেজ!

- Advertisement -spot_img

মৌসুমের শুরুতে দলবদল নিয়ে হয়েছিল অনেক আলোচনা। আলভারেজ নিজেও ক্লাব বদল করতে চাইলেও রাজি হয়নি এথলেটিকো মাদ্রিদ।

যার প্রভাব পড়ে পারফর্মেঞ্চে, একইসাথে গেমটাইম নিয়েও তৈরি হয় দ্বন্দ্ব। আর সেখানেই এই আর্জেন্টাইনকে নিয়ে ট্রল করেন সেলেসাও ভক্তরা।

তবে আস্তে আস্তে পরিস্থিতি বদলে যায়, আর ফর্মে ফিরতেও সময় লাগেনি এই আর্জেন্টাইন মাকড়সার। স্কালোনির হাত ধরে পাওয়া ফর্মটাই কাজে লাগাচ্ছেন আলভারেজ। শেষ ৫ ম্যাচে ৭ গোল এসিস্ট বলে দেয়, কতটা ধারাবাহিক বর্তমানে তিনি।

সর্বশেষ ম্যাচেও দলের হয়ে গোল আদায় করেন এই আর্জেন্টাইন। চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভাইকিংস এর বিপক্ষে নামে এথলেটিকো মাদ্রিদ।

এর আগে বায়ার্নের বিপক্ষে ড্র করা ভাইকিংস এথলেটিকোকেও চ্যালেঞ্জ জানাতে চেয়েছিল।

তবে সেখানেই ব্যাবধান গড়ে দেন আলভারেজ। ম্যাচের ২৪ মিনিটে ডিবক্সের সামান্য বাইরে ফ্রিকিক পায় এথলেটিকো মাদ্রিদ।

সেই ফ্রিকিকটাই নেন দলের নাম্বার নাইন্টিন আলভারেজ। তার ডান পায়ের শটটা এতটাই জোড়ালো ছিল, সেটা ধরতে গিয়েও ঠিকভাবে ফেরাতে পারেননি ভাইকিংস গোলরক্ষক।

ফলে গোল আদায় করেন আলভারেজ, এথলেটিকো পায় জোড়া লিড। সেখান থেকেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।

এদিন ৫৭ মিনিট মাঠে ছিলেন আলভারেজ। এর মাঝেই ২ বার চাঞ্চ ক্রিয়েট, ২ বার শট করেন। ১ বার সফল ড্রিবলিং ও ৩ বার দেন লাইন ব্রেকিং পাস। এর বাইরে ডূয়েলস জয় করেন ৪ বার, রিকবারি করেন ৬ বার।

এর আগের ম্যাচে লা লীগায় জোড়া এসিস্ট করেন আলভারেজ। গেটাফের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শুরুতে বায়েনাকে পাস দিয়ে করান গোল।

এরপর দ্বিতীয় গোল আসেন আলভারেজের করা কর্নার থেকে। সেখানেই বড় জয় পায় এথলেটিকো মাদ্রিদ।

এছাড়া জাতীয় দলের হয়ে সর্বশেষ ২ ম্যাচেই গোল আদায় করেন আলভারেজ। কোষ্টারিকার সাথে করেন জোড়া গোল। উড়ুগুয়ের সাথে হারা ম্যাচেও দলের একমাত্র গোল আসে এই স্ট্রাইকারের পা থেকে। আবার আন্তজার্তিক ব্রেকে যাওয়ার আগের ম্যাচে আলভারেজ এসিস্ট আদায় করেন বার্সেলোনার মত দলের বিপক্ষে। সব মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৭ গোল এসিস্ট আলভারেজের। একদিকে যেমন দিলেন সবার সমালোচনার জবাব, আরেকদিকে প্রমাণ করলেন কেন ট্রান্সফারমার্কেটে তাকে নিয়ে হয় এত কাড়াকাড়ি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here